শেরপুর নিউজ ডেস্ক:
জুলাই-আগস্টের ধাক্কা সামলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাটের নতুন নিবন্ধন প্রদানে গত ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
যদিও আগস্ট মাসে এ হার নেতিবাচক ছিল ২৫ শতাংশ। এর আগে ২০২৩ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪টি কিন্তু ২০২৪ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮টি হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরবর্তীকালে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ হতে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়।
এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাট দাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্তরণের লক্ষ্যে নানা ধরনের ব্যতিক্রমী উদ্যোগ করেছে। নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা হতে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে।
মাঠ পর্যায়ের সকল কমিশনারগণকে নতুন নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করেছে। এছাড়া সকল কর্মকর্তাদেরকে নতুন ভ্যাটদাতা বাড়ানো জন্য মেধাজাত কর্মকাণ্ডের মাধ্যমে আউট অব দ্য বক্সে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মকর্তাদের কর্মপ্রবণতা, দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিবন্ধন সংখ্যা প্রবৃদ্ধিতে সফল কর্মকর্তাকে ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে বলে জানিয়েছে এনবিআর। চলমান ধারা অব্যাহত থাকলে পরবর্তী ছয় মাসে নতুন নিবন্ধন সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা এনবিআরের।



Users Today : 143
Users Yesterday : 274
Users Last 7 days : 2075
Users Last 30 days : 9687
Users This Month : 5048
Users This Year : 5048
Total Users : 526368
Views Today : 225
Views Yesterday : 502
Views Last 7 days : 3804
Views Last 30 days : 16836
Views This Month : 8446
Views This Year : 8446
Total views : 798561
Who's Online : 3