০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

শেরপুরে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্মহত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা ৬ টায় দিকে পৌর শহরের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে নয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী ও আরডিএ বগুড়াপাড়া এলাকার শরিফ উদ্দিনের মেয়ে।
নিহতের ননদ তুবা খাতুন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আমি আর ভাবী এক ঘরে টিভি দেখছিলাম। ভাবি ঘর থেকে বের হয়ে যায় কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোন সাড়া পয়নি। তখন ঘর থেকে বের হওয়ার সময় দেখি দরজা লাগানো। তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবী ওরনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলছে। তখন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্বামী তারিকুল জানান, গত ২ মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। মাঝে মধ্যেই দুজন এক সঙ্গে ফুচকা খেতে যেতাম। আজ সন্ধ্যা সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা। সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসে ছিল। বাড়িতে বাবা-মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই। এরপর আমাকে ছোটবোন তুবা খাতুন মোবাইলে জানায় ভাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ময়নুল ইসলাম জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্মহত্যা

Update Time : ০৭:১৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫