Home / দেশের খবর / শাহবাগে পুলিশের লাঠিপেটা, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

শাহবাগে পুলিশের লাঠিপেটা, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় জলকামান ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার ৫৩১ জনের অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা। এনটিআরসিএর নিবন্ধিত (১-১২তম ) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা।

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগ চক্রে (১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে) আবেদনকৃতদের বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা। এছাড়া আমলাতান্ত্রিক সব জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা৷

Check Also

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Contact Us