০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

১৬ জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদ দিবস

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর দিনকে স্মরণীয় করে রাখতে ওইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেরোবি কর্তৃপক্ষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে, তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদ দিবস

Update Time : ০৫:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫