০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসি

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ৪ গ্রামে গরু চুরি ঠেকাতে রাতে পাহারা দিচ্ছেন গ্রামবাসি। গ্রামীন পাকা সড়কে বসিয়েছেন চেকপোস্ট। প্রতিদিন রাত ১২টার পর এ সড়কে চলাচলকারী সন্দেহভাজন গাড়ি চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল বলেন, ‘এক সপ্তাহ আগে থেকে প্রথমে জোড়শিমুল গ্রামীণ সড়কে চেকপোস্ট বসানো ও পাহারা দেয়ার জন্য দল গঠন করা হয়। এরপর একে একে ছোনপাচা, বড়িয়া ও ভালুকাতলা গ্রামে রাত জেগে পাহারা দেওয়া শুরু হয়েছে। এই ইউনিয়নে গরু চুরিসহ আরও বেশকিছু চুরির ঘটনা ঘটার পর সবার মতামত নিয়ে চুরি ঠেকাতে রাত জেগে গ্রাম পাহারা ও চেকপোস্ট বসানোর পরামর্শ দেয়া হয়েছে। আমি পুলিশের সঙ্গেও কথা বলেছি।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কিছুদিন ধরে আশঙ্কাজনকভাবে গরু চুরি বেড়ে যায়। গত এক মাসে প্রায় অর্ধশত চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি মোটরসাইকেল, ভ্যান ও অটোবাইক চুরির ঘটনাও ঘটতে থাকে। অনেকের বাড়ি ও দোকান থেকে গেটের তালা কেটে ঘটছে চুরির ঘটনা। এরমধ্যে গরু চুরির ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। দুর্বৃত্তরা চুরির কাজে মিনি ট্রাক, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস ব্যবহার করে থাকে। কোনোভাবেই তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসি রাতে পাহারা বসিয়েছেন।

জোড়শিমুল গ্রামের পাহারাদারদের দল নেতা জাহাঙ্গীর আলম বলেন, ইউপি চেয়ারম্যান ও থানার ওসির সার্বিক সহযোগিতায় আমরা দলবদ্ধভাবে রাতে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছি। দশ সদস্য বিশিষ্ট পাহারা টিমের প্রতি সদস্যের হাতে লাঠি, টর্চলাইট ও বাঁশি আছে। কাউকে সন্দেহজনক মনে হলেই একসঙ্গে বাঁশি বাজানো হয়। এতে পাহারার অন্য দলের সদস্যরা এসে উপস্থিত হয়। আবার চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চলছে। গ্রামবাসি সবাই আনন্দের সঙ্গে পাহারা দিচ্ছি। রাত জেগে পাহারা দেওয়ায় বর্তমানে চোরের উপদ্রব কমেছে। পুলিশের টহল দল প্রায় প্রতিরাতেই আমাদের এলাকায় এসে খোঁজখবর নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গরু চুরির ঘটনায় ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন গ্রামবাসির সঙ্গে আলোচনা করেছি। গ্রামবাসি নিজেরাই রাতে পাহারার ব্যবস্থা করেছেন। আমরা তাদের সহযোগিতা করছি। আশা করি গরু চুরিসহ অন্যান্য চুরির ঘটনা কমে যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসি

Update Time : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫