০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ধুনটে ধর্ষণের মামলায় প্রেমিক জিহাদ গ্রেপ্তার

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তার প্রেমিক ইনজামুল হক জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরের পর উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামে প্রেমিকার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইনজামুল হক জিহাদ সিরাজগঞ্জ সদরের একডালা ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতটিকরি গ্রামের এক কৃষকের স্বামী পরিত্যক্ত মেয়ের সঙ্গে প্রায় ৬ মাস আগে ইনজামুল হকের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয় হয়। পরিচয়ে সূত্র থেকে তাদের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে ইনজামুল হক প্রেমিকার সঙ্গে দেখা করতে সাতটিকরি গ্রামে আসে। এ সময় মেয়েটি তার প্রেমিক ইনজামুল হককে সাতটিকরি মামার বাড়িতে নিয়ে যায়। ওই সময় মামার বাড়িতে কোনো লোকজন ছিল না। এ সুযোগে মামার ঘরের ভেতর বসে প্রেম বিনিময়ের এক পর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে ইনজামুল হক। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ইনজামুল হককে আটক করে বুধবার থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইনজামুল হককে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে ইনজামুল হক জিহাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইনজামুল হক জিহাদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ধর্ষণের মামলায় প্রেমিক জিহাদ গ্রেপ্তার

Update Time : ০৭:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫