০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

১২০ কেজি ওজনের দুটি শাপলাপাতা মাছ জব্দ

শেরপুর নিউজ ডেস্ক: বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছেন বনরক্ষীরা। সোমবার বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ দুটি জব্দ করে সুন্দরবন পূর্ব বন বিভাগ। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কাজী নুরুল করীম।

তিনি বলেন, বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। এসময় ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ জব্দ করা হয়। এরপর সেগুলো কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটির নিচে পুঁতে ফেলা হয়।

তিনি আরও বলেন, বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ারও আহ্বান জানান এ বন কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১২০ কেজি ওজনের দুটি শাপলাপাতা মাছ জব্দ

Update Time : ০১:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫