০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির দেখতে ভিড়

শেরপুর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। সরস্বতী পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মন্দির নির্মাণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই মন্দিরে দেবির পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। ভক্তরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দানের প্রার্থনা করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, পূজা উপলক্ষে আয়োজন করা হয় সবজি উৎসবের। প্রদর্শন শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ ১৫ ধরনের সবজি বিতরণ করা হয়। দেওয়া গয় ফল।

এ ছাড়া ৫০ জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনেরও কথা রয়েছে।
আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বীণার আদলে মন্দির ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বীণার আদলে মন্দিরের পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়।

কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে বীণা তৈরির কাজ করছেন। স্থানীয়রা জানান, সরস্বতী পূজা উপলক্ষে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে। সংগঠনটি সাড়া পেলে বিভিন্ন জায়গায় পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তোলে বলে জানা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির দেখতে ভিড়

Update Time : ১২:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫