শেরপুর নিউজ ডেস্ক: রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা এলাকার চায়না টকিজের কাছে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস এবং রংপুরের কাউনিয়া থেকে ছেড়ে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলির ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৮ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নগরীর সাতমাথায় চায়না টকিজ সংলগ্ন এলাকায় নৈশকোচ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাকি দুইজন ভিন্ন স্থানে নিহত হয়েছেন। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

Users Today : 143
Users Yesterday : 274
Users Last 7 days : 2075
Users Last 30 days : 9687
Users This Month : 5048
Users This Year : 5048
Total Users : 526368
Views Today : 224
Views Yesterday : 502
Views Last 7 days : 3803
Views Last 30 days : 16835
Views This Month : 8445
Views This Year : 8445
Total views : 798560
Who's Online : 4