রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকার ধাপ গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে সারা বিশ্বের প্রয়াত মুসলিম নর-নারীর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী জালসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন ডাবলু।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার শ্যামল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক লিমন প্রমুখ।
Bogura Sherpur Online News Paper