শেরপুর নিউজ ডেস্ক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকত (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪) বিকেলে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের পেছন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সৈকত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মো: বাদশা মিয়ার ছেলে এবং শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
সৈকতের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় বেশকয়েকটি হত্যা চেষ্টা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Bogura Sherpur Online News Paper