শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক “ তারুণ্যের উৎসব-২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া ও ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি, বগুড়ার সার্বিক সহযোগিতায় টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্ভোন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বগুড়ার পুলিশ সুপার জেদান আল-মুসা পিপিএম। যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এসময় আরো উপস্থিত ছিলেন- ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক শাহেদুল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল করিম।


Users Today : 62
Users Yesterday : 167
Users Last 7 days : 1556
Users Last 30 days : 5438
Users This Month : 1556
Users This Year : 39199
Total Users : 514447
Views Today : 118
Views Yesterday : 271
Views Last 7 days : 2984
Views Last 30 days : 9662
Views This Month : 2984
Views This Year : 110077
Total views : 778285
Who's Online : 6