০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

অভিনন্দন জানালেন সারজিস আলম

শেরপুর নিউজ ডেস্ক: সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়া দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশন তাদের স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে।’

সারজিস উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন— বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে।’
তিনি আরও লেখেন, ‘এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়ত সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অভিনন্দন জানালেন সারজিস আলম

Update Time : ০৬:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪