শেরপুর নিউজ ডেস্ক :নতুন বাংলাদেশের জন্য গান প্রকাশ করল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। মঙ্গলবার রাতে শিরোনামহীনের ফেসবুক পেজ থেকে ‘কেনো’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়। ২ মিনিট ৫১ সেকেন্ডের এই গানটি ইতোমধ্যে ভক্তদের মন ছুঁয়েছে।
জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটির প্রথম চার লাইন—‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন? কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন?’
শিরোনামহীন জানিয়েছে, গানটি শোনা যাচ্ছে অ্যাপেল মিউজিক, জিও সায়ন, গানা, অ্যামাজন মিউজিক, স্পটফাই ও ইউটিউবে।
Bogura Sherpur Online News Paper