০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলী

শেরপুর নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক রদবদল চলছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। এরই অংশ হিসেবে বদলি করা হয়েছে ডিএমপির কমিশনার হাবিবুর রহমানকে। তাকে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে। ডিএমপিতে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান রহমানকে।

বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাইনুল হাসান চলতি দায়িত্বে ডিএমপির পুলিশ কমিশনার নিয়োগ পেয়েছেন।

এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।

গোপালগঞ্জের সন্তান হাবিবুর রহমান ছিলেন ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলী

Update Time : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪