০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শেরপুরে সাইফুল বারী কমপ্লেক্স ধ্বংসস্তূপে পরিণত ‘লুটপাট ও অগ্নিসংযোগ’

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে SherpurNews24.net, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার কার্যালয় ও পত্রিকার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

জানা যায় গত ৫ই আগষ্ট (সোমবার) বিকেলে একদল দুর্বৃত্ত দেশীয় বিভিন্ন অস্ত্র সহ “সাইফুল বারী কমপ্লেক্স” এর প্রধান গেইট ভেঙ্গে প্রবেশ করে; প্রথম তলায় SherpurNews24.net এর কার্যালয়, দ্বিতীয় তলায় অবস্থিত সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার কার্যালয় এবং তৃতীয় তলায় অবস্থিত সম্পাদকের বাসভবন ব্যাপকভাবে ভাংচুর করে ধ্বংসস্তূপে পরিণত করে। দুর্বৃত্তরা বাসার মূল্যবান সকল জিনিসপত্র, নগদ টাকা, গহনাসহ আরো মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা বাসার দরজা, আসবাবপত্র সহ সব কিছু জ্বালিয়ে দেয়। দুর্বৃত্তরা বাসার দুটি পানির ট্যাংক, পানির লাইন ও বিদ্যুৎ লাইন ভাংচুর করেছে।

ধ্বংসযজ্ঞের পর দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে উল্লাস করতে করতে স্থান ত্যাগ করলে; স্থানীয় জনগণ জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয় নি। তবে ধারণা করা যাচ্ছে যে প্রায় ৫০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়ে থাকতে পারে। 

এব্যাপারে সাইফুল বারী কমপ্লেক্সের স্বত্তাধিকারী সাইফুল বারী ডাবলু’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,

“তার জীবনের ৫০বছরের অর্জন যারা ধ্বংস করেছে তা মহান আল্লাহ তায়ালা দেখেছেন। আল্লাহ তাআলাই এর বিচার করবেন। “

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে সাইফুল বারী কমপ্লেক্স ধ্বংসস্তূপে পরিণত ‘লুটপাট ও অগ্নিসংযোগ’

Update Time : ০৭:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪