শেরপুর নিউজ ডেস্ক: পপতারকা লেডি গাগা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত চার বছর ধরে মাইকেল পোলানস্কির সঙ্গে প্রেম করছেন। এবার প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করালেন এই গায়িকা।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (২৮ জুলাই) অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হন লেডে গাগা, এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে ‘হবু বর’ হিসেবে পরিচয় করিয়ে দেন লেডি গাগা। প্রধানমন্ত্রীর টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
লেডি গাগা ও প্রেমিক মাইকেল
প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর লেডি গাগার বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। এ বিষয়ে কথা বলতে লেডি গাগার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২০ সালে লেডি গাগা ও পোলানাস্কির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মূলত, ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক একটি ভিডিও প্রকাশের পর এ জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে।
সূত্র: সিএনএন


Users Today : 89
Users Yesterday : 160
Users Last 7 days : 1499
Users Last 30 days : 7292
Users This Month : 3049
Users This Year : 11923
Total Users : 533243
Views Today : 151
Views Yesterday : 247
Views Last 7 days : 2203
Views Last 30 days : 11688
Views This Month : 4559
Views This Year : 19407
Total views : 809522
Who's Online : 2