১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়‌র্কে অবস্থানকা‌লে প্রধান উপ‌দেষ্টার স‌ঙ্গে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরী‌ফের বৈঠক করার কথা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৭ সে‌প্টেম্বর) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এই তথ্য জানান।

তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা আগামী আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন।

তিনি বলেন, নিউইয়‌র্কে অবস্থানকা‌লে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এ ছাড়া শেষ পর্যন্ত আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রধান উপ‌দেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Update Time : ০৭:০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫