০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পদ্মা নদীতে ২৩ কেজির কাতল বিক্রি হলো ৫৫ হাজার টাকা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নং ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে লুৎফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কেনা হয়।

তিনি আরও জানান, পরে কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পদ্মা নদীতে ২৩ কেজির কাতল বিক্রি হলো ৫৫ হাজার টাকা

Update Time : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬