০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বগুড়ায় করতোয়া খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এসব প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী বগুড়া সফরে এসে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বগুড়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। জেলার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সম্পর্কে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসতে পারেন। সফরকালে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় মানুষ দ্রুত পরিবর্তন প্রত্যাশা করে অস্থির হয়ে পড়ে। তবে উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিজস্ব গতিতেই তা এগিয়ে যাবে। একসময় উন্নয়ন বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণ করবে। এ সময় সাংবাদিকতায় বগুড়ার ঐতিহ্য ও অবদানের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দৈনিক বগুড়া এখনো নিয়মিত প্রকাশিত হচ্ছে। জেলার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন। ছোটখাটো মতপার্থক্যে বিভক্ত না হয়ে বৃহত্তর স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। নিজেদের মধ্যে বিভাজন থাকলে জেলার উন্নয়নই বাধাগ্রস্ত হবে।
দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় করতোয়া খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

Update Time : ০৬:৪৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬