০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ধুনটে দুই ব্যবসায়ীর গুদামের তালা কেটে ১শ’ মণ পাট চুরি

ধুনট উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামের সাটারের তালা কেটে প্রায় ১শ’ মণ পাট চুরি করেছে দুর্বৃত্তরা। গুদাম থেকে চুরি হওয়া পাটের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গুদাম পরিদর্শনকালে চুরির বিষয়টি টের পেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়ার সঞ্জয় কুমার দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন ধরণের মালামালের মজুদ ব্যবসা করেন। তারই ধারাবাহিকতায় দুই মাস আগে তারা পাট ক্রয় করে ধুনট-সোনামূখী সড়কের বেলকুচি গ্রামে ইটভাটার পাশে একটি গুদাম ভাড়া নিয়ে সেখানে ১ হাজার ২০০ মণ পাট মজুদ করেন। ওই গুদামে কোন প্রহরী রাখা হয়নি। তবে দুই ব্যবসায়ী প্রতিদিনই ওই গুদাম পর্যবেক্ষন করেন। এ অবস্থায় রাতের কোন এক সময় কে বা কারা ওই গুদাম থেকে প্রায় ১০০ মাণ পাট চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, প্রতিদিনের মত শনিবার বিকেলে গুদামে গিয়ে সাটারের দু’টি তালা কাটা দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দেখি প্রায় ১০০ মণ পাট কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতের কোন এক সময় এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে দুই ব্যবসায়ীর গুদামের তালা কেটে ১শ’ মণ পাট চুরি

Update Time : ০৪:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬