০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের প্রথম ইন্টারনেট সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময়) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যান খালিদী। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে তিনি দ্য ডেইলি স্টারে সাংবাদিকতা করেছেন। লন্ডনভিত্তিক বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক পদে কাজ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী খালিদী সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করেন।

২০১৭ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের জন্য তাকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২০২০ সালে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলেও ২০২৪ সালের সেপ্টেম্বরে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।

খালিদী সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবস্থান নিতেন। সংবাদমাধ্যমের কাজ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সংবাদমাধ্যম হিসেবে আমাদের কাজ খবর প্রকাশ করা। শাসন করা নয়, শাসকদের জবাবদিহির আওতায় আনাই আমাদের দায়িত্ব।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

Update Time : ০৭:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬