০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শংকর সরকার সভাপতি, সজল সরকার সাধারণ সম্পাদক এবং লিটন রায় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শ্রী তন্ময় সরকারের গীতা পাঠের পর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অক্ষয় সরকারের সভাপতিত্বে এবং সজল কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান মৈত্রেয়, সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জী ও জন্মজয় সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পবন চন্দ্র সরকার, স্বপন চন্দ্র সরকার, অরুন চন্দ্র সরকার, দূতিরাম মন্ডল, উজ্জ্বল সরকার, শ্রী অমূল্য সিং, আপাল সরকার, লিটন কুমার রায়, চঞ্চল কুমার, শ্রী মিন্টু চন্দ্র সরকার এবং প্রদীপ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

Update Time : ০৫:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬