০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কাজিপুরের এজিএম জলিল

শোরুম থেকে মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়িতে ছিলেন আব্দুল জলিল। সেখান থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বগুড়ার শেরপুর উপজেলার শালফা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জলিলের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা পশ্চিমপাড়ায়।
নিহত আব্দুল জলিলের প্রতিবেশী ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ জানান, আব্দুল জলিল ঢাকার সাভারে একটি কারখানায় এজিএম পদে কর্মরত ছিলেন। ঘটনার দিন বগুড়ার শেরপুরে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে শালফা নামক স্থানে ট্রাকের ধাক্কায় আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজনার বিলে কচুরিপানায় আমন ধানের ফলন বিপর্যায়ের আশঙ্কা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কাজিপুরের এজিএম জলিল

Update Time : ০৭:২৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬