০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

কক্সবাজার থেকে আন্ডার ওয়্যারে বিশেষ কায়দায় লুকিয়ে বগুড়ায় পাচারকালে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাপড় ব্যবসায়ী জামালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা ওই পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি টিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনউদ্ধারসহ তাকে গ্রেফতার করে। ধৃত মো. জামাল (২৬) খুলনার-সোনাভাঙ্গার হাফিজ নগরের মৃত নুরের ছেলে।
ডিএনসির উপপরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছে যে, তার কাপড়ের ব্যবসা থাকলেও বেশি টাকার লোভে সে মাদকের কারবার করে এবং ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। কক্সবাজারের মায়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বাসযোগে এসে বগুড়ার শিবগঞ্জের ওই এলাকায় নেমে অপেক্ষায় ছিল। সেখানে সে ইয়াবাগুলো বগুড়ার কারবারিদের কাছে পৌঁছে দিতো। কিন্তুু যথাসময়ে তারা না আসায় সে ধরা পড়ে।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

শিবগঞ্জে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

Update Time : ০৬:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬