০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে বগুড়ার শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।

তিনি বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করছে, আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি। বিএনপি অবলম্বনহীন, খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়; বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে থাকে। এই খুঁটি এত শক্ত যে, হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটিকে টলানো যাবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান, সহ-সম্পাদক কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন, আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, টফন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ বিভিন্ন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:৫৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬