০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের নকল ওষুধের ছড়াছড়ি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের জনপ্রিয় বিভিন্ন বামের আদলে নকল পণ্য ও বিপুল পরিমাণ ভেজাল ওষুধ তৈরির অপরাধে মোহাম্মদ আমিন নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উখিয়ার ১-ওয়েস্ট নম্বর ক্যাম্পের এফ-১৫ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের খবরটি নিশ্চিত করেছে এপিবিএনের উত্তরা সদর দপ্তর ও উখিয়া কার্যালয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে অভিযুক্ত আমিনের বসতঘর থেকে ২২৮ পিস ভুয়া বাম, ১০ লিটার জেল, বাম তৈরির ৩ কেজি উপাদান, ৩ হাজার পিস বোতলের ঢাকনা এবং বাংলাদেশে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আমিন দীর্ঘদিন ধরে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্বীকৃত প্রশিক্ষণ ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ক্যাম্পে ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং অবৈধভাবে তৈরি এসব ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
​ঘটনার বিষয়ে উখিয়া ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বলেন, “গত মঙ্গলবার রাত ৯টার পর থেকে গভীররাত পর্যন্ত উখিয়া লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে মিয়ানমারের বামের আদলে ভেজাল বাম তৈরি করে ক্যাম্পে বিক্রি করছিল। তার কোনো চিকিৎসাসেবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও মানবপাচারের পাশাপাশি সম্প্রতি জালিয়াতির নতুন কৌশল হিসেবে ভুয়া ওষুধ ও চিকিৎসা বাণিজ্যের বিস্তার ঘটছে। এ বিষয়ে এপিবিএনের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের নকল ওষুধের ছড়াছড়ি

Update Time : ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬