০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশ গত মঙ্গলবার রাতে ডাকতির প্রস্তুতি কালে আন্ত:জেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে হাসুয়া, চাকু, সিঁদকাঠিসহ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ঘটনার গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টায় দুপচাঁচিয়া-তালোড়া সড়কের আলোহালী পদ্ম পুকুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করে। এসময় অজ্ঞাতনামা আরো ৮-১০ জন পালিয়ে যায়।

আটকৃতরা হলো, বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনির মৃত মঞ্জু মিয়ার ছেলে সাগর ওরফে ল্যাংরা সাগর (২৭) ও গাবতলি উপজেলার কৈঢোপ উত্তর পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা (৩০)। পুলিশ আটক কৃতদের কাছ থেকে কাঠের বাট যুক্ত ধারালো হাসুয়া, লোহার তৈরি তালা ভাঙ্গার সিঁদকাঠি, বাট যুক্ত চাকু, স্লাই রেঞ্জ, প্লাস, স্ক্রু ডাইভার, সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করেছেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান বলেন, গ্রেফতারের পর পুলিশের জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

তাদের নাম উল্লেখ সহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে থানায় ডাকাতির চেষ্টায় অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৬৩ কোটি টাকার প্রাকৃতিক জলাশয় উদ্ধার

দুপচাঁচিয়ায় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার

Update Time : ০৬:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬