০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

শেরপুর ডেস্ক: পর্দার রুপালি জগতের পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সেখানে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। তার ভাষ্য, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়।

অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সামাজিক মাধ্যমে মানহানিকর বক্তব্য, ভুল ও অপতথ্য বিস্তারে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

Update Time : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬