০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সারসংকট দেখা দেয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে।

একই সঙ্গে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি রেজাউল করিম বাদশাকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

Update Time : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬