সংবাদদাতাঃ বগুড়ার শেরপুর পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা সাবেক উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেন আর নেই। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাধ্যর্ক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উত্তর জনপদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম মাওলানা জালাল উদ্দিনের কনিষ্ঠ পুত্র।
মরহুমের নামাজে জানাযা বাদ মাগরিব শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে ও বাদ এশা কাফুরা পূর্বপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে কাফুরা গ্রামে বাড়ির পাশে তার পছন্দের স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক এবং সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে সাবেক উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেনের দাফন সম্পন্ন
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- ৪৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























