০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে কৃষি ব্যাংকে বিদ্যুৎ গেলেই থমকে যায় গ্রাহক সেবা!

বিদ্যুৎ চলে গেলেই থমকে যায় ব্যাংকিং সেবা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এমন অভিযোগ উঠেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর শাখায়।

গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে টাকা উত্তোলনের জন্য ওই শাখায় যান গ্রাহক নাজমুল হাসান। ব্যাংকে গিয়ে বিদ্যুৎ না থাকায় প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় তাকে। শাখায় জেনারেটর থাকা সত্তে¡ও সেটি চালু না করায় বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি।

গ্রাহক নাজমুল হাসানের অভিযোগ, জেনারেটর চালু না করার কারণ জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, জেনারেটরের তেল কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই।

তবে এবিষয়ে ব্যাংক কর্মকর্তা মামুনুর বলেন, প্রতিদিনই প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মথুরাপুর শাখার ব্যবস্থাপক ইফতেখার মিয়া বলেন, জেনারেটরের তেল বাবদ প্রতি মাসে ২ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ দিয়ে প্রায় সাত দিনের তেলের চাহিদা মেটানো সম্ভব হয়। এরপর মাসের বাকি দিনগুলোতে কখনো নিজের পকেটের টাকা দিয়ে, আবার কখনো অন্য খাত থেকে ভর্তুকি দিয়ে জ্বালানি সংগ্রহ করতে হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে কৃষি ব্যাংকে বিদ্যুৎ গেলেই থমকে যায় গ্রাহক সেবা!

Update Time : ০৭:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬