বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদজুম্মা শেরপুর শহরের টাউনকলোনী জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, ছাত্রদলনেতা আহসান হাবীব আরমান, মির্জা নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























