০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এসময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) ও গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মন্ডলের ছেলে রবিন মন্ডল (২৫)। এরমধ্যে গাঁজা সেবনের দায়ে বাদশাকে ৩ মাস ও রবিন মন্ডলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শত টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

Update Time : ০৭:৪৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬