বগুড়ার শেরপুরে ইয়াবা রাখার দায়ে মো. শাওন শেখ (যুবক) নামের এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বাগড়া কলোনি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাওন শেখ শেরপুর উপজেলার বেতগাড়ী পূর্বপাড়া গ্রামের মো. আব্দুর রউফ শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কামশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লা আল মামুন। অভিযান পরিচালনায় সহযোগিতা করে শেরপুর থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় শাওন শেখের বিরুদ্ধে একটি মামলা করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















