০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বাড়ির গ্রিল কেটে সোনার গহনাসহ টাকা চুরির অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা ও সোনারগহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী কামাল পাশা (৪৩) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের কামাল পাশা চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা বসবাস করছিলেন। গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঘরের ভেতর শব্দ পেয়ে জেগে ওঠেন এবং চোরদের দেখতে পান।
এ সময় তাদের চিৎকারে চোরেরা দ্রুত পালিয়ে গেলে তল্লাশি করে দেখতে পান চোরেরা বেলকুনির গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিলের বাক্স, ওয়ারড্রব ও আলমিরা ভেঙে ১২ লাখ টাকা, ২ ভরি ৭ আনা ওজনের সোনার গহনা (যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা) নিয়ে গেছে।
পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাড়ির গ্রিল কেটে সোনার গহনাসহ টাকা চুরির অভিযোগ

Update Time : ০৬:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬