০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

১৯ সেপ্টেম্বর বগুড়ায় ১১ দলের লংমার্চের সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। লংমার্চের অংশ হিসেবে বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করার কথা রয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দলের স্থানীয় নেতারা।

১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ায় লংমার্চের পথসভায় বড় ধরনের জনসমাগম হবে। এ লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) লংমার্চের অংশ হিসেবে বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে অনুষ্ঠেয় পথসভার স্থান পরিদর্শন করেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় সম্ভাব্য মঞ্চের স্থান এবং লংমার্চের গাড়িবহর কোথায় থামবে, সেসব স্থান ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, এনসিপির বগুড়া জেলা আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদসহ বিভিন্ন দলের স্থানীয় নেতারা।

অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, ‘৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চে যেভাবে জনতার ঢল নেমেছিল, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চেও তার চেয়ে বেশি জনসমাগম হবে, ইনশা আল্লাহ। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। চারমাথায় আমাদের পথসভায় লাখো মানুষের সমাগম ঘটবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, লংমার্চকে স্বাগত জানাতে বগুড়ার সর্বস্তরের মানুষ প্রস্তুত রয়েছেন। প্রশাসনের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করা হবে।

গত ৬ আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ হওয়ার কথা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৯ সেপ্টেম্বর বগুড়ায় ১১ দলের লংমার্চের সমাবেশ

Update Time : ০৫:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬