০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ পাখি ব্যবসায়ী শাহীন গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামের এক পাখি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক বি-ব্লক বাজারের এক ব্যবসায়ী জানান, গ্রেফতার হওয়া শাহীন দীর্ঘদিন ধরে বাজারে পাখির ব্যবসা করে আসছেন। সে যে মাদক ব্যবসায়ী তা আমার জানা ছিল না। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ পাখি ব্যবসায়ী শাহীন গ্রেফতার

Update Time : ০৭:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬