০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, হামলাকারীকে ধরে পুলিশে দিলো জনতা

রাজধানীর কদমতলী এলাকায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আসলাম খান (৪০) নামের ওই ব্যক্তি পেশায় ক্রোকারিজ ব্যবসায়ী। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকী রাইস ক্রোকারিজ’ নামের ওই দোকানে গুলির এ ঘটনা ঘটে।

পরে রাত ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত দোকানের ভেতরে এসে আসলামের বাম পায়ে, হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি করে। এসময় আসলাম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

আসলাম খান শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামের আলী আকবর খানের ছেলে। বর্তমানে শনির আখড়া পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শনির আখড়া এলাকা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, হামলাকারীকে ধরে পুলিশে দিলো জনতা

Update Time : ০৬:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬