০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক বাউল শিল্পীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নে এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দুবলাগাড়ি গ্রামের মো. রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)। এই মামলায় তাঁদের সঙ্গে আরও সাতজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী স্থানীয় একজন বাউল শিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর শহরে আসেন। রায়হান তাঁকে চাচার বাসায় পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে কৌশলে সঙ্গে নিয়ে যান। এরপর পৃথক দুটি স্থানে রায়হান ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এসময় আরও কয়েকজন ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত দুইজনকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার ভোরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত রায়হান ও পারভেজকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে শেরপুর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬