০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন জোহেইরি

১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠল ডমিনিকান রিপাবলিকের মাথায়। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন দেশটির প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস।

বিশ্বমঞ্চে জয়ের আগে অবশ্য নিজ দেশেই বাজিমাত করেছিলেন জোহেইরি মোলা। মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫-এর মুকুট জিতে বিশ্ব আসরের টিকিট পেয়েছিলেন তিনি। এবার ১১১ প্রতিযোগীর লড়াই শেষে সেই সাফল্যকে আরো বড় করে তুললেন এই সুন্দরী। জোহেইরি মোলার পরিচয় শুধু মডেল হিসেবে নয়।

তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য কাজ করতে ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি উদ্যোগও পরিচালনা করেন তিনি।
এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা হয়।

প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

ফাইনালের শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৪০ জনের নাম। এরপর সেরা ২০, সেরা ১২ ও সেরা ৬ জনের নাম ঘোষণা করা হয়।

সেরা ৬ প্রতিযোগীকে নিয়ে চলে একাধিক পর্ব। শেষে বিচারকেরা তাঁদের নানা রকম প্রশ্ন করেন। আর এরপর ঘোষণা করা হয় বিজয়ীর নাম।

৭৫ বছরে মিস ওয়ার্ল্ড

১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লের হাত ধরে যাত্রা শুরু করে মিস ওয়ার্ল্ড। ৭৫ বছর ধরে চলা এই প্রতিযোগিতা এখন বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। প্রতিবছর কয়েকটি ধাপে প্রতিযোগীদের বাছাই করা হয়। প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চের নানা আয়োজনের মাধ্যমে তাঁদের যোগ্যতা ও পারফরম্যান্স যাচাই করেন বিচারকেরা।

এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্য দিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

এবারের প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়—আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া।

বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ৬–এ থাকলেও ফাইনালে সেরা চল্লিশে জায়গা করে নিতে পারেননি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন জোহেইরি

Update Time : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬