১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল।

সভাপতির বক্তব্যে ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান কারামুক্ত হন। পরবর্তীতে দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ সভাপতি এসএম আব্দুর রশিদ মুকুল, তবিবর রহমান, জিএম মোস্তফা, মোনায়েম খান, আফতাব হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, হাসানুল মারুফ শিমুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী স্বৈরাচার আমলে নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

Update Time : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬