১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোর সদরের চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার সময় নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে ডা. আনোয়ারুল ইসলামের হোমিও চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বুঝতে পেরে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা কেন তাকে কুপিয়ে হত্যা করেছে- তা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

Update Time : ০৫:৫০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬