০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখছেন: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রধানমন্ত্রী নতুন করে রাজনীতি শুরু করেছেন। অচিরেই দেশের ১৮ কোটি মানুষ তার সুফল পাবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। শিল্পকারখানাগুলো ধুঁকে ধুঁকে মরছে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণ আমাদের দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছে, আমরা সুন্দরভাবে এ দেশ পরিচালনা করব। যদি মানুষ কোনো কারণে আমাদের জবাবদিহিতে বাধ্য করে, আমাদের সেই দায়িত্ব না দেয় তাহলে আমরা কোনো দিন জোর করে সেই দায়িত্ব গ্রহণ করি নাই। কেননা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের মনোভাব উপলব্ধি করেছিলেন। তখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব স্বেচ্ছায় পল্টনের সামনের রাজপথে ছুড়ে ফেলে দিয়েছিলেন। এটা প্রমাণের জন্য যে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি আইনের রাজনীতি করে। আইন-কানুনের ব্যত্যয় ঘটিয়ে বিএনপি কোনো কাজ করে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জনগণের সেবা করব। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, মিউনিসিপ্যাল, সিটি করপোরেশনসহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মাধ্যমে এ দেশের স্থানীয় সরকারের হাতকে শক্তিশালী করব। আমাদের প্রধানমন্ত্রী আপনাদের সহযোগিতায় আগামীর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিবে।

মঈন খান বলেন, সর্ববৃহৎ পলাশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এক হাজার চব্বিশ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, তবে দেশে বিদ্যুৎতে ঘাটতি দেখা দিতে না। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে বিদ্যুৎতের সংকট দেখা দিয়েছে। বিএনপি এ বন্ধ প্রতিষ্ঠানগুলো চালু করে দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য কাজ করছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধৈর্য রাখবেন, সৎ পথে থাকবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী, আমরা আইনের রাজনীতি করি, সততার রাজনীতি করি এবং উন্নয়নের রাজনীতি করি। তাই আমাদের দেশের উন্নয়নে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাআল্লাহ দেশে উন্নয়ন হবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন ভূঁইয়া, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ অনেকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখছেন: স্থানীয় সরকারমন্ত্রী

Update Time : ০৭:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬