০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগষ্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

‎তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
‎‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের সম্মিলিত ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহও পরবর্তী কার্যক্রমের জন্য সিএমএইচে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

Update Time : ০৫:০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬