০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৮ আগষ্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ।

ওসি রাকিবুল বলেন, “ঠাকুর হাওলদার ছেলে বিষ্ণু হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। “এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদারের মৃত্যু হয়।”

স্থানীয়রা আহত অবস্থায় বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

খামারকান্দিতে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

Update Time : ০৬:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬