১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে চাচার মৃত্যু

রাজশাহীর পবায় বাবা ও ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচা ইদ্রিস আলী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জমিতে ধান ও পাট নিয়ে কাজ করার সময় আবু বকর সিদ্দিক ও তার ছেলে আলফাজের (৩৫) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাজ তার বাবার সামনে বিড়ি ধরালে তিনি ক্ষিপ্ত হয়ে বকাঝকা করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রতিবেশী ও স্বজনরা তাদের শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আবারও তাদের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস আলী ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় আলফাজের হাতে থাকা হাসুয়ার আঘাতে তার বাবা আবু বকর ও চাচা ইদ্রিস আলী গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আহত আবু বকর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, অভিযুক্ত আলফাজ মাদকাসক্ত। তিনি গত রোববার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিনে কারামুক্ত হয়ে বাড়ি ফেরেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসুয়ার আঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং অভিযুক্তের বাবা আহত হয়েছেন। অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে চাচার মৃত্যু

Update Time : ০৬:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬