বগুড়ার শেরপুর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় উপজেলার ১০টি অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় খন্দকাটোলা গ্রামে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে আয়বর্ধক কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকু, সমাজকর্মী মঞ্জুরুল ইসলাম, আসাদুল ইসলাম,সাংবাদিক আবু জাহের প্রমুখ।
অনুষ্ঠানে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মিনা খাতুন, নুরুন্নাহার, শেফা বেগম, ফুলমতি, মাহমুদা, ফাতেমা, আব্দুরী, লাকী ও আরশিনাসহ মোট ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























