১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ। সভাটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ও মাহবুবার রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু ও বদিউজ্জামান বদি, নির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, কৃষক দলের সদস্যসচিব নুরুল ইসলাম নুর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা বিষয়ক সম্পাদক রাহনুমা আক্তার রিচিসহ ছাত্রদল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানানো হয়। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেবেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এবং তাঁর পুত্র, বিসিবির পরিচালক ও মিডিয়া সেলের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।
সভায় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

Update Time : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬