০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

শেরপুরে মহাসড়কে যানবাহনের ধাক্কায় নারী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ও নাতি আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া-দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলতাফুন্নেসা তাঁর ছেলে ও নাতিকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে জয়পুরহাটে ফিরছিলেন। ভোর চারটার দিকে গাড়িটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহন প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। পরে যানবাহনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। তাঁর ছেলে ও নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে মহাসড়কে যানবাহনের ধাক্কায় নারী নিহত

Update Time : ০৬:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬